আমুদরিয়া নিউজ: জাপানের জনসংখ্যা ক্রমাগত কমলেও দেশটিতে দীর্ঘায়ু মানুষের সংখ্যায় এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে।
আজ মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শতায়ু মানুষের সংখ্যা বর্তমানে ১,০৭,৬৭৭ জনে দাঁড়িয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় ৮,০০০ বেশি। এর মধ্যে ৮৮ শতাংশই (৯৪,২৯৮ জন) নারী। বিজ্ঞানীরা জাপানিদের এই দীর্ঘায়ুর পেছনে স্বাস্থ্যকর ডায়েট, উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবনের সার্থকতা খোঁজার দর্শন ‘ইকিগাই’-কে প্রধান কারণ হিসেবে দেখছেন।
তবে এই রেকর্ড বৃদ্ধিতে দেশটির অর্থনীতিতে এক ধরনের চাপও সৃষ্টি হচ্ছে। একদিকে বয়স্কদের স্বাস্থ্যসেবার খরচ বাড়ছে, অন্যদিকে জন্মহার রেকর্ড স্তরে নেমে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংকট দেখা দিচ্ছে।
Total Views:
0