আমুদরিয়া নিউজ: স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা ও ‘ডুমস্ক্রোলিং’-এর কারণে হওয়া মানসিক অবক্ষয় বা ‘ব্রেন রট’ রুখতে এক অনন্য প্রচারণা শুরু করেছে সিঙ্গাপুর। নাগরিকদের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে দেশটিতে পাঁচ বছর মেয়াদী একটি জাতীয় প্রকল্প চালু করা হয়েছে, যেখানে বই পড়লে মিলবে আর্থিক পুরস্কার।
এই গ্যামিফিকেশন পদ্ধতিতে একটি সরকারি ওয়েবসাইটে নাগরিকদের প্রতিদিনের পড়ার সময় নথিভুক্ত করতে হবে। দিনে অন্তত ১৫ মিনিট বই পড়লে ২০টি ভার্চুয়াল কয়েন পাওয়া যাবে। এভাবে ১,০০০ কয়েন জমালে মিলবে ১ সিঙ্গাপুরি ডলার।
কর্তৃপক্ষের মতে, ছোট ভিডিও বা কনটেন্ট মানুষকে সাময়িক তথ্য দিলেও, বই পড়ার অভ্যাস মানুষের মনোযোগ, কল্পনাশকতি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। বিশ্বজুড়ে মানুষের মনোযোগের ঘাটতি বা ‘অ্যাটেনশন স্প্যান’ কমে যাওয়ার এই সময়ে সিঙ্গাপুরের এই উদ্যোগ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।