আমুদরিয়া নিউজ:দীর্ঘ প্রায় তিন বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এর মধ্যেই আমেরিকার এক পাকিস্তানি সাংবাদিকের সূত্রে দাবি করা হয়েছে, জেলবন্দি ইমরানের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। যদিও সেই তথ্যের সত্যতা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
২০২৩ সাল থেকে একাধিক দুর্নীতির মামলায় কারাগারে বন্দি থাকা ৭৩ বছর বয়সি এই নেতার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে এর আগেও বারবার উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার। উল্লেখ্য, বর্তমান সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে ইমরান খানের রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। কারাগারের এই আবহে তাঁর শারীরিক পরিস্থিতি ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়েছে।
Total Views:
0