ভারত-কানাডা বাণিজ্য চুক্তি নিয়ে তৎপরতা, অক্টোবরে ফের দিল্লিতে কানাডার মন্ত্রী

আমুদরিয়া নিউজ: ভারত-কানাডার দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার উদ্যোগ জোরদার হয়েছে। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা দ্রুত এগোচ্ছে।

সূত্রের খবর, অক্টোবরের মাঝামাঝি সময়ে ফের ভারতে আসতে পারেন কানাডার বাণিজ্যমন্ত্রী মানিন্দর সিধু। দিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর। এর আগে ৫ অক্টোবর কানাডায় চুক্তি নিয়ে পঞ্চম দফার আলোচনা হওয়ার কথা। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বাকি থাকা বিষয়গুলি মেটাতেই মন্ত্রী পর্যায়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সময়ে কানাডার একটি বাণিজ্য প্রতিনিধিদলেরও ভারতে আসার কথা রয়েছে।

বর্তমানে ভারত-কানাডার পণ্য ও পরিষেবা বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০ দশমিক ৪ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে তা ৭০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে দুই দেশ।

এদিকে, ডিসেম্বরের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানাডা সফরের সম্ভাবনা রয়েছে। সেই সফরের আগেই বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যে দিল্লি ও অটোয়া—দুই পক্ষই তৎপর বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *