আমুদরিয়া নিউজ: গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়। অবশেষে রবিবার ফেসবুকে স্ত্রী মৌপিয়া জানান, উৎসবের খোঁজ মিলেছে এবং তিনি কলকাতার বাইরে এক বন্ধুর সঙ্গে রয়েছেন। প্রায় তিন সপ্তাহের উদ্বেগের পর এই পোস্ট ভাইরাল হলেও, উৎসব কোথায় ছিলেন বা কেন নিখোঁজ ছিলেন তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে নিখোঁজ রহস্য কাটিয়ে মঙ্গলবার স্ত্রী মৌপিয়ার সঙ্গে ছবি পোস্ট করে মুখ খুললেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। তিনি জানান, বর্তমানে স্ত্রীর সঙ্গে দিল্লিতে রয়েছেন এবং সুস্থ আছেন। সকলের উদ্বেগ ও খোঁজখবরের জন্য কৃতজ্ঞতা জানিয়ে উৎসব লেখেন, কাউকে দুশ্চিন্তায় ফেলার ইচ্ছে তাঁর ছিল না, কিন্তু জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতি তাঁকে এমন অবস্থায় ফেলেছিল। ঘটনার জন্য আন্তরিক দুঃখপ্রকাশও করেন তিনি।
Total Views:
0