আমুদরিয়া নিউজ: অতিরিক্ত গরম চা বা কফি নিয়মিত পান করলে খাদ্যনালীর ক্যান্সার বা ‘ওসোফাগিয়াল ক্যান্সার’ -এর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রায় ১০ লক্ষ মানুষের ওপর করা ইতিহাসের সবচেয়ে বড় গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয়কে ‘অতিরিক্ত গরম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা উষ্ণ পানীয় পানের তুলনায় ক্যান্সারের ঝুঁকি প্রায় তিন গুণ বাড়িয়ে দেয়।
জল কাপে ঢালার পরও তার তাপমাত্রা ৯০ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস থাকে, যা খাদ্যনালীর কোষের মারাত্মক ক্ষতি করে. দুধ মেশালেও তাপমাত্রা খুব একটা কমে না। তাই চিকিৎসকদের পরামর্শ, ঢালার পর অন্তত কয়েক মিনিট অপেক্ষা করে চা-কফি কিছুটা ঠান্ডা বা আরামদায়ক তাপমাত্রায় এলে তবেই পান করা উচিত।
Total Views:
0