আমুদরিয়া নিউজ:রাশিয়া-ইউক্রেনের চার বছরের সংঘাতে রবিবার রাতে এক ভয়াবহ ড্রোন যুদ্ধ হয়েছে। দুই দেশেই ব্যাপক প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেলেও সঠিক সংখ্যাটি এখনও জানা যায় নি। ইউক্রেনের হামলার পাল্টা জবাবে মস্কোও বড় আক্রমণ চালায়। রাশিয়ার এই পাল্টা ড্রোন হামলায় ইউক্রেনের ক্রিভ শহরে ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তালের একটি ইস্পাত কারখানা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
Total Views:
0