আমুদরিয়া নিউজ: গঙ্গার জল কিছুটা কমলেও মালদহের ভূতনির বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বহু বাড়ি ও রাস্তা জলের তলায় থাকায় হাজার হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি, ত্রাণ পৌঁছনো নিয়ে কিছু এলাকায় অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে বানভাসি পড়ুয়াদের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও শিক্ষা দফতর। মথুরাপুর মডেল স্কুলের ত্রাণশিবিরে আধিকারিক ও শিক্ষকরা পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন। খাতা, কলম ও বইও দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মালদহের চারটি ব্লকের ১১৯টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বর্তমানে জলমগ্ন।
Total Views:
0