আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) আমাদের জীবদ্দশাতেই ক্যান্সারের এমন নিরাময় খুঁজে বের করবে যা মানুষ আজ পর্যন্ত পারেনি, এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের বিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘আর্ম হোল্ডিংস’ -এর প্রধান নির্বাহী রেনি হাস।হাসের মতে, ক্যান্সারের ডিএনএ মার্কারের জটিল মডেল তৈরি করা মানুষের পক্ষে অসম্ভব হলেও, উন্নত প্রযুক্তির কম্পিউটারের মাধ্যমে এআই ভবিষ্যতে এই ধাঁধার সমাধান করবে। তবে এই দ্রুত অগ্রগতির পথে একমাত্র বাধা হলো প্রয়োজনীয় চিপের ঘাটতি।
অন্যদিকে, লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ-এর অধ্যাপক ক্রিস বাকাল জানান, চিকিৎসাক্ষেত্রে এআই-এর আসল সাফল্য নির্ভর করছে ইন্টারনেট থেকে নেওয়া তথ্যের ওপর নয়, বরং রোগীদের ল্যাব নমুনার সঠিক ডেটা বিশ্লেষণের ওপর। এই প্রযুক্তি নতুন ওষুধ তৈরির সময়কে বহু বছর কমিয়ে দেবে।