আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সে পর্তুগালের জার্সি তুলে রেখে ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন তিনি। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে অবসর নিলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোলসংখ্যা ১২০। ১০৮ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ইরানি স্ট্রাইকার আলি দাই। ২০০৪ সালে গ্রিসের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন রোনাল্ডো।
Total Views:
0