কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কি তরুণ প্রজন্মের মানসিকতার নতুন শত্রু?

আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত নিখুঁত ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তরুণ প্রজন্মের শারীরিক মানসিকতায় মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই কাল্পনিক এআই মডেলগুলো অবাস্তব ও অসম্ভব সৌন্দর্যের মাপকাঠি তৈরি করছে, যা কিশোর-কিশোরীদের মনে হীনম্মন্যতার জন্ম দিচ্ছে।
১৯ বছর বয়সী কার্ডিফ ইউনিভার্সিটির ছাত্রী মিয়া পেরুমাল, যিনি নিজে একসময় ইটিং ডিসঅর্ডারে (খাদ্য গ্রহণে অনিয়মজনিত রোগ) ভুগেছিলেন, জানান যে এই এআই ছবিগুলো আসল মানুষের চেয়েও নিখুঁত হওয়ায় চেনা অসম্ভব। ১২-১৩ বছরের মেয়েরা এই কৃত্রিম অবয়ব দেখে বিভ্রান্ত হয়ে সেই ফিগার পাওয়ার অবাস্তব চেষ্টা করছে। এর ফলে অল্প বয়সীদের মধ্যে মানসিক অবসাদ ও ইটিং ডিসঅর্ডারের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *