দিল্লিতে তিনতলা ভবন ধস, মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

আমুদরিয়া নিউজ: দিল্লির চাবড়ি বাজার এলাকায় তিনতলা একটি ভবন ধসে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছ’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। এদিকে, এই নিয়ে গত কয়েক মাসে দিল্লিতে তিনটি ভবন ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি দিল্লি সরকার ও পুরসভার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। ভবন ধসের কারণ জানতে তদন্ত চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *