আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর ও বিষাক্ত অ্যালগরিদমের ফাঁদ থেকে নাগরিকদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে বাঁচাতে বড় পদক্ষেপ নিতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। ব্যবহারকারীদের স্ক্রিন টাইম বাড়াতে এবং উসকানিমূলক কনটেন্ট বারবার সামনে আনতে যেভাবে এই অ্যালগরিদম কাজ করে, তা মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। এবার এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে একটি বিশেষ ‘অফ সুইচ’ বা বন্ধ করার নিয়ম চালু করতে চায় দেশটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন তারা অ্যালগরিদমের নিয়ন্ত্রণে থাকবেন নাকি সাধারণ ফিড দেখবেন।
Total Views:
0