oplus_32

শিয়ালদহে রক্ষণাবেক্ষণের কাজ, রবিবার বাতিল একাধিক লোকাল

আমুদরিয়া নিউজ:শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলবে কাজ। এর প্রভাবে রবিবার শিয়ালদহ-হাবড়া, কল্যাণী সীমান্ত, ডানকুনি ও রানাঘাট শাখার একাধিক লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি লালগোলা-শিয়ালদহ লোকালটি শিয়ালদহের পরিবর্তে দমদম জংশনেই শেষ হবে। যাত্রীদের আগে থেকে ট্রেনের সময়সূচি দেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *