এল নিনোর আশঙ্কায় শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে উদ্বেগ

আমুদরিয়া নিউজ: দীর্ঘ অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে শ্রীলঙ্কা। তবে ভয়াবহ এল নিনো পরিস্থিতি দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। খবর এএফপির।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ঘূর্ণিঝড় দিতওয়াহর কারণে প্রায় ৬৫০ জনের মৃত্যু হয়। অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১০ কোটি ডলার। এই ক্ষতি সামলে ওঠার পাশাপাশি জলবায়ুসংক্রান্ত ঝুঁকি দেশের অর্থনীতি ও আর্থিক স্থিতিশীলতার উপর চাপ তৈরি করছে।

২০২২ সালে বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে শ্রীলঙ্কা প্রথমবারের মতো বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণসহায়তা ও ঋণ পুনর্গঠনের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, এল নিনোর প্রভাবে অতিবৃষ্টি ও পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী খরা দেখা দিলে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক চাপ বাড়বে। এর ফলে ঋণ পরিশোধে ব্যর্থতার ঘটনা বাড়তে পারে, যা ব্যাংকগুলির জন্যও ঝুঁকি তৈরি করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *