ব্রিটিশ নারীদের টেনিসে ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

British Tennis Extends Ban on Transgender Women in Female Category Across All Structured Domestic Matches

আমুদরিয়া নিউজ: পুরুষ হিসেবে জন্ম নেওয়া রূপান্তরকামী নারীদের (Transgender women) জন্য যুক্তরাজ্যের সব ধরণের প্রতিযোগিতামূলক নারীদের টেনিস ম্যাচে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ টেনিসের নিয়ন্ত্রক সংস্থা ‘লন টেনিস অ্যাসোসিয়েশন’ (LTA) সম্প্রতি এই নতুন নীতিমালার ঘোষণা দেয়।সংস্থাটি জানায়, ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের নতুন নিয়মনীতি এবং ইকুয়ালিটি অ্যাক্টের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ‘নারী’ এবং ‘লিঙ্গ’ শব্দ দুটিকে শুধুমাত্র জৈবিক লিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য বলে স্পষ্ট করা হয়েছে। এর আগে কেবল নির্দিষ্ট কিছু ক্লাব ও কাউন্টি পর্যায়ের প্রতিযোগিতায় এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল, তবে নতুন নিয়মে তা সমস্ত প্রতিযোগিতামূলক ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *