বলিভিয়ায় প্রথম সমলিঙ্গের বিয়ে সম্পন্ন

Historic First Same-Sex Civil Marriage Registered in Bolivia After Epic Four-Year Legal Battle

আমুদরিয়া নিউজ: দীর্ঘ আইনি লড়াইয়ের পর বলিভিয়ায় এই প্রথম কোনো সমলিঙ্গের যুগলের আইনি বিয়ে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়েছে। দীর্ঘ ৩ বছর ১০ মাসের আইনি যুদ্ধ শেষে গত শুক্রবার ফ্যাবিয়ানা বানজার এবং স্কারলেট রোচা নামের দুই নারী সিভিল ম্যারেজের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।২০২২ সালের অক্টোবর মাসে তারা প্রথম বিয়ের আবেদন করেছিলেন। সমলিঙ্গের অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ‘ইকুয়াল বলিভিয়া’ (IGUAL Bolivia)-র আইনি সহায়তায় দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া এবং দুটি সাংবিধানিক নির্দেশনার পর অবশেষে বলিভিয়া সরকার তাদের এই বিয়ে নথিবদ্ধ ও আইনি স্বীকৃতি দেয়।তবে এই ঐতিহাসিক আইনি জয়ের অর্থ এই নয় যে বলিভিয়ায় দেশজুড়ে সমলিঙ্গের বিয়ে বৈধ করা হয়েছে। এটি কেবল একটি সুনির্দিষ্ট মামলার রায়ের ওপর ভিত্তি করে সম্পন্ন হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *