আমুদরিয়া নিউজ: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বড় ধাক্কার পরেই চাঙ্গা হয়ে উঠল ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সেনসেক্স এক ধাক্কায় প্রায় ১৫০০ পয়েন্ট বাড়ে। অন্যদিকে, ২৪ হাজারের গণ্ডি পার করে নিফটি ৫০।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং ইরান-আমেরিকা সংঘাত অবসানের সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। পাশাপাশি, বিদেশি লগ্নিকারীদের শেয়ার কেনার প্রবণতাও বাজারের উত্থানে সাহায্য করেছে। শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম কমলে ভারতের আমদানি খরচ ও মূল্যস্ফীতির চাপ কমতে পারে।
Total Views:
0