রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে কতটা অসহায় ইউক্রেন?

Putin's Trump Card: Ukraine Cornered by Ballistic Missiles

আমুদরিয়া নিউজ:পঞ্চম বছরে পদার্পণ করা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা গত জুন থেকে আরও বেড়েছে। ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাশিয়া এখন আরও আক্রমণাত্মক। রাশিয়ার ড্রোন ও ক্রুজ মিসাইল মোকাবিলায় ইউক্রেন কিছুটা দক্ষতা অর্জন করলেও, রুশ ব্যালিস্টিক মিসাইলের সামনে তারা সম্পূর্ণ অসহায়। ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর মার্কিন ‘প্যাট্রিয়ট’  ইন্টারসেপ্টরের স্টক তলানিতে ঠেকেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাইসেন্স দেওয়ার আশ্বাস দিয়েও পিছিয়ে যাওয়ায় জেলেনস্কির উদ্বেগ বহুগুণ বেড়েছে।  বিশেষজ্ঞেরা মনে করছেন, শুধু প্রতিরক্ষা নয়  বরং রাশিয়ার মিসাইল ছোড়ার সক্ষমতা কমানোর জন্য ইউক্রেনকে এখন বিকল্প ‘প্ল্যান বি’  বা ‘প্ল্যান সি’  নিয়ে ভাবতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *