আমুদরিয়া নিউজ:আলিপুরদুয়ারের ফালাকাটায় লোকালয়ে ঢুকে পড়া একটি মা গণ্ডারের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে কুঞ্জনগর এলাকায় শাবককে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করার সময় মায়ের কাছ থেকে শাবকটি আলাদা হয়ে যায়। এরপর শাবকের খোঁজে ছোটাছুটির পর একটি বাঁশবাগানে গিয়ে গণ্ডারটি মারা যায়। জলদাপাড়া জঙ্গল থেকে নদী পেরিয়ে গণ্ডারটি লোকালয়ে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বন দফতর। পরিবেশপ্রেমীদের অভিযোগ, সাধারণ মানুষের তাড়া খাওয়ার ফলেই আতঙ্কিত হয়ে মৃত্যু হয়েছে গণ্ডারটির।
Total Views:
1