আমুদরিয়া নিউজ: জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধানশিক্ষকের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতির মতে, এই ঘটনা শুধু একজন শিক্ষকের উপর হামলা নয়, শিক্ষাব্যবস্থা ও সমাজের জন্যও গভীর উদ্বেগের বিষয়।
তাঁর দাবি, পড়ুয়াদের মধ্যে ক্রোধ ও অসহিষ্ণুতা মোকাবিলায় শুধু পাঠ্যবই নয়, মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও রাগ নিয়ন্ত্রণের শিক্ষার উপরও জোর দিতে হবে। শিক্ষক-পড়ুয়ার পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক পুনর্গঠনে পরিবার, স্কুল ও সমাজকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
Total Views:
0