আমুদরিয়া নিউজ: হাঙ্গেরির একটি মহাসড়কে পোল্যান্ডের তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে ১২ জন নিহত এবং অন্তত ৪৭ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে বুদাপেস্টের সাথে সংযোগকারী এম-৩ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েছিলেন এবং তাঁকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সময় ৫৭ জন যাত্রী ও ২ জন চালকসহ বাসটিতে মোট ৫৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দুঃখ প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে সহায়তার জন্য পোল্যান্ড থেকে একটি বিশেষ বিমান পাঠিয়েছেন।
Total Views:
0