আমুদরিয়া নিউজ:নিট-ইউজি ২০২৬-এর ফল প্রকাশের পর কিছু পরীক্ষার্থী মাঝপথে তাঁদের সংরক্ষণ শ্রেণি পরিবর্তন করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি হিসেবে কাউন্সেলিংয়ে অংশগ্রহণের আবেদন জানিয়েছিলেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, একবার ভর্তি প্রক্রিয়া ও কাউন্সেলিং শুরু হয়ে গেলে মাঝপথে ক্যাটেগরি বদলের কোনো সুযোগ দেওয়া যায় না। রাজ্য, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি এবং এনটিএ-র যুক্তির সঙ্গে একমত হয়ে আদালত পর্যবেক্ষণ করেছে যে, একজনের ক্যাটেগরি পরিবর্তনের সুযোগ দিলে তা অন্য যোগ্য প্রার্থীদের মেধা তালিকা এবং আসন বিন্যাসের ওপর প্রভাব ফেলে পুরো ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করতে পারে। তাই নিয়মের স্থিরতা বজায় রাখতে হাইকোর্ট কাউন্সেলিংয়ের মাঝপথে ক্যাটেগরি পরিবর্তনের অনুমতি দেয়নি।
Total Views:
0