আমুদরিয়া নিউজ:বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেলে নিজের ১০ ও ৫ বছরের দুই মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন এসজি ইমরান। এরপর তিনি নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি জানান যে, স্ত্রীর পরকীয়ার সন্দেহে কারণে এই সিদ্ধান্ত নেন। হোটেলের কর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক তদন্তে তিনি অপরাধ স্বীকার করলেও ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0