আমুদরিয়া নিউজ: সিঙ্গাপুরের একটি ফুড কোর্টে এক শিশুকন্যার মাথায় হাত দেওয়ায় এক বৃদ্ধকে (৭৩) আছাড় মেরে ফেলে দেওয়ার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। গত শনিবারের এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, বৃদ্ধটি টেবিলের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটির মাথায় হাত দিলে তার বাবা-মা ক্ষিপ্ত হন এবং একপর্যায়ে বাবা ওই বৃদ্ধকে মাটিতে আছড়ে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশ অপরিচিত শিশুর গায়ে হাত দেওয়া অনুচিত বললেও, সিংহভাগ মানুষই বাবার এমন হিংস্র আচরণকে অতিরিক্ত প্রতিক্রিয়া বলে নিন্দা জানিয়েছেন। সিঙ্গাপুর পুলিশ সবাইকে এই ঘটনা নিয়ে গুজব বা অনুমান না ছড়ানোর অনুরোধ করেছে।
Total Views:
0