এক ক্লিকের ভুলেই উধাও হতে পারে টাকা!

আমুদরিয়া নিউজ: এআই সঙ্গীর প্রতি মানুষের আকর্ষণ দ্রুত বাড়ছে। একাকীত্ব কাটাতে অনেকেই এখন চ্যাটবটের সঙ্গে নিয়মিত কথা বলছেন, সুখ-দুঃখ ভাগ করে নিচ্ছেন, এমনকি ভার্চুয়াল সম্পর্কেও জড়িয়ে পড়ছেন। কিন্তু এই আবেগকেই কাজে লাগিয়ে বাড়ছে প্রতারণার ফাঁদ।

গবেষণায় দেখা যাচ্ছে, বহু প্রতারক ভুয়ো এআই প্রোফাইল তৈরি করে মানুষের বিশ্বাস অর্জন করছে। প্রথমে আবেগপূর্ণ কথাবার্তা, তারপর ধীরে ধীরে আর্থিক সাহায্য চাওয়া বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ফলে না বুঝেই অনেকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *