আমুদরিয়া নিউজ: সাইবার প্রতারণার অভিযোগ উঠলেই এবার থেকে পুরো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ না করে, শুধু বিতর্কিত টাকার অঙ্কটিই সাময়িকভাবে আটকে রাখার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
RBI-এর প্রস্তাব অনুযায়ী, ১ হাজার টাকা বা তার বেশি অস্বাভাবিক লেনদেন সাইবার প্রতারণা বা ‘মিউল অ্যাকাউন্ট’-এর সঙ্গে যুক্ত বলে সন্দেহ হলে ব্যাংক সংশ্লিষ্ট টাকার উপর সাময়িক নিষেধাজ্ঞা দিতে পারবে। বাকি টাকা ব্যবহারের সুযোগ থাকবে গ্রাহকের।
ব্যাংকগুলিকে AI-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সন্দেহজনক লেনদেন চিহ্নিত করার প্রস্তাবও রয়েছে। RBI-এর এই উদ্যোগ কার্যকর হলে সাইবার প্রতারণা রুখতে গিয়ে নির্দোষ গ্রাহকের পুরো অ্যাকাউন্ট আটকে যাওয়ার সমস্যা অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে।
Total Views:
0