হাওড়া-তিলজলায় উত্তপ্ত মমতা

আমুদরিয়া নিউজ: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ;তিলজলার উচ্ছেদ অভিযান এবং তথাকথিত ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অহংকারের কারণে গরিব মানুষ, হকার ও ছোট ব্যবসায়ীদের জীবন-জীবিকা ধ্বংস করা হচ্ছে। তাঁর বক্তব্য, বাংলা কখনও ভয় দেখিয়ে শাসনের রাজনীতিতে বিশ্বাস করে না এবং রবীন্দ্রনাথ-নেতাজির এই মাটিতে দমননীতি চলতে পারে না।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হাওড়া স্টেশন চত্বরের উচ্ছেদ অভিযান এবং তিলজলা-পার্ক সার্কাসে উত্তেজনা সাধারণ মানুষের অসহায় অবস্থারই প্রতিফলন। রাতারাতি ঘর ও রুজি-রুটি কেড়ে নেওয়াকে তিনি অমানবিক বলে আখ্যা দেন। নতুন সরকারকে নিশানা করে তাঁর মন্তব্য, তারা মানুষের সমস্যার চেয়ে ‘সস্তা প্রচার’-এ বেশি আগ্রহী।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *