আমুদরিয়া নিউজ: ভারতে এ বছর ‘সুপার এল নিনো’-র প্রভাবে বর্ষা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতার কারণে তাপমাত্রা বাড়বে, বৃষ্টিপাত কমবে এবং বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে। উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে তাপপ্রবাহ ও খরার ঝুঁকি সবচেয়ে বেশি। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং মধ্যপ্রদেশের একাধিক অঞ্চলে কম বৃষ্টির কারণে কৃষি ও জলসংকটের আশঙ্কা রয়েছে। দিল্লি-এনসিআরেও গরম ও আর্দ্রতা বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও চেন্নাইয়ে অতিবৃষ্টির ফলে বন্যা ও জল জমার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।