সারা বিশ্ব সাক্ষী থাকবে ভারতের ইঞ্জিনিয়ারিং দক্ষতার

আমুদরিয়া নিউজ :  ভারতের রেল প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং এই প্রেক্ষাপটে দেশ ২০২৭ সালের এপ্রিলের মধ্যে প্রথম স্বদেশি বুলেট ট্রেন চালু করার লক্ষ্যে এগোচ্ছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে তৈরি এই ট্রেনটির প্রোটোটাইপ বর্তমানে তৈরির কাজ চলছে। যা সর্বোচ্চ ২৮০ কিমি/ঘণ্টা গতিতে চলতে সক্ষম হলেও নিরাপত্তার কারণে বাস্তব গতি কিছুটা কম হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে খরচ কমানোর পাশাপাশি রফতানি ও প্রযুক্তিগত উন্নয়নের নতুন সুযোগ তৈরি করবে। বর্তমানে ট্রেনটির ডিজাইন, এরোডায়নামিক্স ও নিরাপত্তা মানদণ্ডের ওপর জোর দিয়ে কাজ চলছে এবং চালুর আগে এটি কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যাবে বলে জানা গিয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *