আমুদরিয়া নিউজ: Sapiens-খ্যাত লেখক ও ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি নতুন বই প্রকাশের ঘোষণা দিয়েছেন। তাঁর নতুন বইয়ের নাম The Laws of History। বইটি বিশ্বজুড়ে ২১ সেপ্টেম্বর ২০২৭ প্রকাশ করবে Penguin Random House। ভারতও প্রকাশনার অন্তর্ভুক্ত দেশগুলির তালিকায় রয়েছে।
নতুন বইটিতে ইতিহাস কীভাবে পরিবর্তিত হয়, সাম্রাজ্যের উত্থান-পতন, ধর্মের বিস্তার এবং বিভিন্ন দেশের ক্ষমতা বৃদ্ধির মতো বিষয় বিশ্লেষণ করেছেন হারারি। বইটিতে ইতিহাসের গতিপ্রকৃতি ব্যাখ্যা করার জন্য তিনি ছয়টি ‘আইন’ বা নীতি নিয়ে আলোচনা করেছেন। প্রকাশকের তথ্য অনুযায়ী, বইটি হার্ডকভার, ই-বুক এবং অডিওবুক—তিন ধরনের সংস্করণে প্রকাশিত হবে।
Total Views:
0