আমুদরিয়া নিউজ: ভারতীয় শিশুতোষ বইয়ের চিত্রশিল্প ও অলংকরণ নিয়ে বিশেষ প্রদর্শনী ‘BECOMING: The Many Contours of Children’s Book Art in India’ আজ, ২ অক্টোবর, মুম্বাইয়ে শুরু হচ্ছে। প্রভাদেবীর পি. এল. দেশপান্ডে গ্যালারিতে ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
প্রদর্শনীতে দেশের ৬৫ জন চিত্রশিল্পীর ১০০টিরও বেশি কাজ স্থান পেয়েছে। মোট ২৬টি প্রকাশনা সংস্থার শিশুতোষ বই থেকে নির্বাচিত এই চিত্রগুলিতে শিশুদের বদলে যাওয়া পরিচয়, সম্পর্ক, সমাজ ও দৃষ্টিভঙ্গির নানা দিক তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীর কিউরেটর শিশুতোষ লেখক ও প্রকাশক রিচা ঝা। শিশু, অভিভাবক, শিক্ষাবিদ, পড়ুয়া, শিল্পী ও প্রকাশকদের জন্য এই আয়োজন উন্মুক্ত। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।
Total Views:
0