আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে এক সড়কের পাশে স্যুটকেসের ভেতর ‘নারীর লাশ’ পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ পরে জানতে পেরেছে সেটি আসলে একটি জীবন্ত দেখতে পুতুল। গত সোমবার ওলেন গ্রামের কাছে দুই ব্যক্তি স্যুটকেসটি খুঁজে পাওয়ার পর পুলিশ একটি হত্যা মামলার তদন্ত শুরু করেছিল। তবে ফরেনসিক পরীক্ষার পর পুলিশ তাদের অবস্থান থেকে সরে আসে এবং নিশ্চিত করে যে স্যুটকেসের ভেতরে কোনো মানুষের দেহাবশেষ ছিল না।পুলিশ সুপার লিন্ডা ব্র্যাডবেরি জানান, পুতুলটি পোশাক পরিহিত ছিল এবং সেটির নাক ফোঁড়ানোসহ চুলও ছিল। এছাড়া পুতুলটির গায়ে এমন কিছু দাগ ছিল যা দেখতে হুবহু ক্ষত বা কালশিটের মতো লাগছিল, যার কারণে প্রথম দেখায় এটিকে মানুষের মরদেহ বলে ভুল হয়েছিল।
Total Views:
0