আমুদরিয়া নিউজ: বিহার থেকে অসমে পাচারের পথে ১১টি মহিষ উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। শুক্রবার ভোররাতে থাম্বা জোতে অভিযান চালিয়ে দুটি পিকআপ ভ্যান আটক করা হয়। গাড়ি দুটিতে ছিল ৬টি পূর্ণবয়স্ক এবং ৫টি ছোট মহিষ। বৈধ নথিপত্র দেখাতে না পারায় চারজনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বিহার ও অসমের বাসিন্দারা রয়েছেন। আজ তাঁদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। মহিষগুলি কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Total Views:
0