স্থির বসেই কেল্লাফতে! মাত্র ১৪ মিনিটেই মিলবে সুস্থ শরীর

আমুদরিয়া নিউজ: শরীরচর্চা বললেই চোখের সামনে ভেসে ওঠে ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরানো বা ট্রেডমিলে দৌড়ানোর দৃশ্য। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, সুস্থ থাকতে এখন আর অতিরিক্ত খাটাখাটনির প্রয়োজন নেই। শরীরকে না নাড়িয়ে, কেবল একটি নির্দিষ্ট ভঙ্গিমায় কিছুক্ষণ ধরে রাখাকেই বলে আইসোমেট্রিক ব্যায়াম (যেমন প্লাঙ্ক বা ওয়াল স্কোয়াট)।

গবেষকদের মতে, সপ্তাহে মাত্র তিন দিন, প্রতি সেশনে মাত্র ১৪ মিনিট এই ব্যায়াম করলেই রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং পেশির শক্তি দ্রুত বৃদ্ধি পায়। কম সময়ে হৃদযন্ত্র ভালো রাখতে এবং শরীরের সামগ্রিক কার্যক্ষমতা বাড়াতে এই পদ্ধতি জাদুর মতো কাজ করে। ব্যস্ত জীবনে ফিট থাকার জন্য এটিই হতে পারে সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *