আমুদরিয়া নিউজ : গত ফেব্রুয়ারির রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হলেও এখনও তা দেওয়া হয়নি। এ নিয়ে নির্বাচনী সভায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, অর্থ দফতর প্রয়োজনীয় কাগজ পাঠালেও কমিশন তা আটকে রেখেছে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, চলতি মাসেই বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মীরা ৪ শতাংশ ডিএ পাবেন।
Total Views:
0