ফলতা কাণ্ডে নয়া মোড়

আমুদরিয়া নিউজ : ফলতা থানায় হামলার ঘটনায় প্রশাসন কড়া অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই ৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে ১২ জন পুলিশ হেফাজতে ও ১৩ জন জেল হেফাজতে রয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের কথাও জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে আরও অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। অভিযোগ, ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে ছাড়ানোর উদ্দেশ্যে তাঁর অনুগামীরা থানার দিকে মিছিল করে এগোচ্ছিল এবং থানায় হামলার পরিকল্পনা করেছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। প্রশাসনের বক্তব্য, আইনশৃঙ্খলা ভঙ্গ, গুণ্ডামি ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *