জয়নগর থেকে অমিত শাহকে আক্রমণ অভিষেকের

আমুদরিয়া নিউজ : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে।

অভিষেকের দাবি, অমিত শাহ এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে “অয়ে দিদি” বলে সম্বোধন করেছেন, যা অপমানজনক। তিনি আরও বলেন, ২০২১ সালের মতো এবারও বিজেপি নেতারা একই ধরনের অসম্মানজনক ভাষা ব্যবহার করছেন।

তাঁর মতে, বিজেপি একদিকে ‘নারী শক্তি’র কথা বলে, অন্যদিকে নারীদের প্রতি অসম্মান দেখাচ্ছে। এই আচরণ বিজেপির মানসিকতার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *