আহমেদাবাদের দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন অভিনেতা বিক্রান্ত মাসে

আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের সহকারী পাইলট ক্লাইভ কুন্দর বিক্রান্তের পারিবারিক বন্ধু। বৃহস্পতিবার রাতে এই খবর জানিয়েছেন বিক্রান্ত নিজেই। সোশাল মিডিয়ায় লিখেছেন ‘এই শোক আমার ব্যক্তিগত। এই দুর্ঘটনায় আমার কাকা ক্লিফোর্ড কুন্দের তাঁর ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন।’ এই  পোস্টের পর সবাই মনে করেছিলেন মৃত সহকারী পাইলট সম্ভবত বিক্রান্ত মাসের তুতো ভাই। তবে শুক্রবার সকালেই ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা জানিয়েছেন ক্লাইভ তাঁর পারিবারিক বন্ধু। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আহমেদাবাদে মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমান চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল। সহকারী চালকের আসনে ছিলেন ক্লাইভ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *