বিহারের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪ লক্ষের বেশি মানুষ

আমুদরিয়া নিউজ: বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যের ১৩টি জেলায় প্রায় ৩৪ লক্ষ ৩১ হাজার মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার জল ছড়িয়ে পড়েছে প্রায় ৪৮০টি গ্রাম পঞ্চায়েতে, ফলে বহু এলাকায় স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগ বাড়িয়েছে গঙ্গার জলস্তর। ভাগলপুরের সুলতানগঞ্জে গঙ্গা বিপদসীমা অতিক্রম করায় নদীর নিম্নবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। পটনা, ভাগলপুর, বৈশালী, সারন, বেগুসরাই, খাগাড়িয়া ও মুঙ্গের-সহ একাধিক জেলা বন্যার প্রভাবে রয়েছে।

এদিকে, সেপ্টেম্বর মাসে বিহারে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। প্রশাসন দুর্গত এলাকায় নজরদারি ও ত্রাণ-উদ্ধার ব্যবস্থায় জোর দিয়েছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *