আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শুক্রবার সকালে আহমেদাবাদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ছিল, এদিন সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ কমান্ড হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিমান দুর্ঘটনায় আহত ২৫ জন। এই ২৫ জনের মধ্যে রয়েছেন এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একমাত্র জীবিত যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। সবার সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। এই দুর্ঘটনাকে ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর এখনও অনেক যাত্রীর দেহ শনাক্ত করা যায়নি।
Total Views:
0