পোলো খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়

আমুদরিয়া নিউজ: পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। বয়স হয়েছিল ৫৩ বছর। লন্ডনে পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। চিকিৎসার সুযোগ না দিয়েই মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গতকালও নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করেছিলেন তিনি। সোনা কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কপুর ভারতের অটো পার্টস শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা ছিলেন। যদিও করিশ্মা তাঁর প্রথম স্ত্রী নন। নন্দিতা মাহতানি নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বিয়ে হলেও সেই বিয়ে টেকেনি। পরে ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। করিশ্মা-সঞ্জয়ের দুই সন্তান। এরপর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *