আমুদরিয়া নিউজ:আগামী কাল শনিবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক জঙ্গি ও পাক চর গ্রেফতারের প্রেক্ষাপটে অনুষ্ঠানের জায়গাকে ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। ডিসি পদমর্যাদার আধিকারিকদের তত্ত্বাবধানে ১,৫০০ পুলিশকর্মী, কমান্ডো বাহিনী, বাঙ্কার ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া পাহারা রাখা হচ্ছে। পাশাপাশি, গোটা শহরজুড়ে অতিরিক্ত ৩,০০০ পুলিশ কর্মী নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার সামান্যতম ত্রুটিও এড়াতে পুলিশকর্মীদের ডিউটির সময়ে মোবাইল ব্যবহার বা ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অনুষ্ঠান সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ দর্শকদেরও রেড রোডের রাস্তায় নামতে দেওয়া হবে না।
Total Views:
0