আমুদরিয়া নিউজ : যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে দীর্ঘদিন ধরে থাকা বিতর্কিত মূর্তি অবশেষে ভেঙে ফেলা হয়েছে, যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় তৈরি ওই মূর্তি অপসারণের পর তিনি সোশ্যাল মিডিয়া লাইভে এসে আক্ষেপ প্রকাশ করেন।
তিনি বলেন, মূর্তিটি একজন শিল্পীকে দিয়ে তৈরি করানো হয়েছিল এবং লোগোও তাঁর নিজের আঁকা ছিল। দর্শক ও ক্রীড়াপ্রেমীরা সেখানে সেলফি তুলতেন এবং অতীতে আন্তর্জাতিক টুর্নামেন্টের সময় বিদেশি প্রতিনিধিরাও এর প্রশংসা করেছিলেন বলে তিনি দাবি করেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, যুবভারতীর মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ভাবমূর্তি বজায় রাখতে ওই মূর্তি সরানো হয়েছে বলে জানা যায়। ফলে ঘটনাটি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।