আমুদরিয়া নিউজ:বেঙ্গালুরুর পথ অনুসরণ করে পার্কিংয়ের বিশৃঙ্খলা দূর করতে এবং আয়ের উৎস বাড়াতে কলকাতা, শিলিগুড়ি, হাওড়াসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বাড়ি পাশে রাস্তায় গাড়ি রাখার অনুমতি চালুর কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। খসড়া প্রস্তাব অনুযায়ী, যেসব বৈধ আবাসনে পর্যাপ্ত পার্কিং নেই, সেখানকার বাসিন্দারা বার্ষিক নির্দিষ্ট ফি দিয়ে পুরসভা নির্ধারিত রাস্তায় গাড়ি রাখতে পারবেন। অতীতে কেবল জরিমানা আদায়ের উদ্যোগ ব্যর্থ হওয়ায়, বেঙ্গালুরুর মতো নির্দিষ্ট ফির বিনিময়ে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়ার এই মডেলকে শহরের যানজট ও পার্কিং সমস্যার সমাধানে কার্যকর উপায় বলে মনে করছে প্রশাসনিক মহল।
Total Views:
0