বাবা হতে চান সালমান খান!

আমুদরিয়া নিউজ: ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের প্রথম পর্বে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবেন বলিউড অভিনেতা সালমান খান। অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহরের সঙ্গে কথোপকথনে নিজের সন্তান চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেই জানা যাচ্ছে। বুধবার, ১৪ অক্টোবর জিয়ো হটস্টারে সম্প্রচারিত হওয়ার কথা এই পর্বের।

প্রকাশ্যে আসা প্রচার ঝলকে সালমান ও করণকে হাসি-ঠাট্টায় মেতে উঠতে দেখা গিয়েছে। সালমানের কুমারত্ব নিয়েও প্রশ্ন করেন করণ। জবাবে মজার ছলে অভিনেতা বলেন, “সংযত হও ভাই, সংযত হও।” পাশাপাশি জীবনে পরিবার ও সঙ্গীর গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই সিজনেই শেষ হতে চলেছে ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ ২২ বছরের যাত্রা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *