আমুদরিয়া নিউজ: ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ও এনডিএ-শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুম্বইয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ইউসিসি চালু হয়েছে। বাকি এনডিএ-শাসিত রাজ্যগুলিতেও তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তকের মতো ব্যক্তিগত বিষয়ে অভিন্ন আইন চালুর প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপির দাবি, ইউসিসির মাধ্যমে নারী-পুরুষের সমান আইনি অধিকার নিশ্চিত হবে। অন্যদিকে, মুসলিম সমাজের একাংশের আশঙ্কা, এর ফলে ধর্মীয় ও পারিবারিক রীতিনীতিতে প্রভাব পড়তে পারে। পশ্চিমবঙ্গেও ইউসিসি নিয়ে প্রস্তুতি শুরু হওয়ায় রাজ্যেও বিতর্ক জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
Total Views:
0