Indian Bollywood film actress Paoli Dam poses during on location shooting of their Bengali film 'Auroni Taukhon' (Tryst with Destiny) in Mumbai on May 21, 2014. AFP PHOTO (Photo credit should read STR/AFP/Getty Images)

ঐতিহাসিক সিরিজে পাওলি দাম

আমুদরিয়া নিউজ: ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস এবার ওটিটির পর্দায়। বিপ্লবীদের সাহস, সশস্ত্র প্রতিরোধ এবং আত্মত্যাগের কাহিনি নিয়ে তৈরি নিখিল আদভানি পরিচালিত নতুন পিরিয়ড ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পাওলি দামকে। ১১ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটি।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে যে বিপ্লবীরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগই এই সিরিজের মূল উপজীব্য। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই গল্পে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী-সহ আরও বেশ কয়েকজন অভিনেতা।

সিরিজে রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। অন্যদিকে, বাংলার বিপ্লবী বাঘা যতীনের ভূমিকায় দেখা যাচ্ছে গুরফতেহ পীরজাদাকে। ইতিহাসের পরিচিত চরিত্রগুলিকে পর্দায় নতুনভাবে তুলে ধরার পাশাপাশি, সিরিজটি ব্রিটিশবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে দর্শকদের সামনে হাজির করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *