এশিয়ান গেমসে স্কোয়াশে ভারতের সাফল্য

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এ ২৬ সেপ্টেম্বর স্কোয়াশে ভারতের সাফল্যের দিন। মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন জোশনা চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমার। সেমিফাইনালে হংকংয়ের লি কা ই ও ট্যাং মিং হংয়ের কাছে হারতে হয়েছে ভারতীয় জুটিকে।

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলস সেমিফাইনালে জাপানের সাতোমি ওয়াতানাবেকে হারিয়ে ফাইনালে উঠেছেন অনাহত সিং। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে পাকিস্তানের মুহাম্মদ ইরফানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন অভয় সিং।

ফলে স্কোয়াশে ভারতের ঝুলিতে নিশ্চিত হয়েছে অন্তত একটি ব্রোঞ্জ। পাশাপাশি দুই সিঙ্গলস ইভেন্টে ফাইনালে উঠে সোনা জয়ের লড়াইয়ে রয়েছেন অনাহত সিং ও অভয় সিং।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *