আমুদরিয়া নিউজ: ‘বন্দেমাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই শ্রীনগর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে পুরো গান চলাকালীন দাঁড়িয়ে সম্মান জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা।
তাঁরা গানে কণ্ঠ না মেলালেও পুরো সময় দাঁড়িয়ে ছিলেন। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স একই বিরোধী জোটের শরিক হওয়ায় ঘটনাটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ‘বন্দে মাতরম’-এর পূর্ণ সংস্করণ নিয়ে দুই দলের অবস্থানের ফারাক নিয়েও নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
Total Views:
0